শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার দুপুরে থাইল্যান্ডের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাওয়ের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি নবনিযুক্ত জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকের শুরুতে শ্রিকাও তার কার্যালয়ে মোমেনকে স্বাগত জানান। এ সময় মন্ত্রীদ্বয় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন। 

দুপুরে বৈঠকে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী উপস্থিত ছিলেন।  

বৈঠকে আব্দুল মোমেন থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা এবং থাই সরকারের কোভিড অতিমারী নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিশেষত বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানান। 

এছাড়া তিনি WHO-SEARO এর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী ড. সায়মা ওয়াজেদকে ইতোমধ্যে সমর্থন জানানোর জন্য থাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাও এ ভোট প্রদানকে ‘বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন’ হিসেবে উল্লেখ করেন। আগামী ১ নভেম্বর এ ভোট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit