সংগঠনটি এবার সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলার ৮০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের পূজোর নতুন জামা, ফিরণী পায়েস, গুড়োদুধ, পূজোর প্রণামি, কন্যা শিশুদের মাঝে আলতা ও টিফিন উপহার দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল। স্বপ্নের সংগঠক হাসিবুল হক হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৩