মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায় প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের মহররমের প্রথম ১০ দিনের পর খামেনির দাফন বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ২১ বছর পর বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে বিএসএফের পুশইন চেষ্টা, রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ডিসেম্বরে সেমি ফাইনালের পর জানুয়ারিতে ফাইনাল খেলা হবে উল্লেখ করে বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে ফখরুল কোনো ছাড় দেয়া হবে না। আর এ খেলায় ফাউল করলেই লাল কার্ড দেয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এদিকে আন্দোলনকে সামনে রেখে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের জোড়ো করা হচ্ছে উল্লেখ করে বলেন,

বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে। তারা হোটেল, খালি ফ্ল্যাট সব বুক করেছে। মির্জা ফখরুল ডিসেম্বরের মতো সরকার পতনের আন্দোলন করতে চায়। পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশিরা কোনো দলের সমর্থন করে না। ফখরুল আজগুবি খবর দেয়। ১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ওইদিন বায়তুল মোকাররমে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ প্রস্তুত। অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না বিএনপি। শাপলা চত্বরে শেষ রাতে যা হয়েছিল, আরো খারাপ পরিণতি হবে বিএনপির।

যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit