বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এসকল কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার।এর মধ্যে দুর্গাপুর পৌরসভায় চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, এম.কে সিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা (লিফটসহ) ভবন, গুজিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিরিশিরি হতে গাঁওকান্দিয়া রাস্তার নির্মাণ কাজ এবং কুমুদগঞ্জ হতে শেহরাগঞ্জ-বালিচান্দা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুছ সালাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, আওয়ামী লীগ নেতা আলী আজগর, শফিকুল ইসলাম, বিভাস সরকার, মোবারক হোসেন, বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী সহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানু মজুমদার বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোনো সমস্যার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি সাধ্যমত আপনাদের সমস্যার সমাধান করবো।

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit