সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ: নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।  এর আগে, রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১নম্বর আসামি করে ৩১জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ  ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।        

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ২.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit