শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

গাজা দখলের কোনো আগ্রহ নেই: জাতিসংঘে ইসরাইল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরাইলের। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান এ মন্তব্য করেছেন। ইসরাইল যখন গাজায় পুরোদমে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন এমন মন্তব্য করলেন তিনি।

স্থল হামলার প্রস্তুতির পাশাপাশি ইসরাইল সমুদ্রপথে হামলারও প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে গিলাদ এরদান বলেন, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো— হামাসকে নির্মূল করা। এ জন্য তাদের যা করা দরকার, তা-ই করবেন।

গিলাদ এরদানের কাছে জানতে চাওয়া হয়, ইসরাইল যদি হামাসকে নির্মূল করে, তা হলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত।

জবাবে গিলাদ এরদান বলেন, যুদ্ধের একদিন পর কী ঘটবে, তা নিয়ে ভাবছে না ইসরাইল।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছেন।

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরাইলের দখলদারিকে সমর্থন করবেন কিনা।

জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরাইলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন।
বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত।

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit