শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ইসরায়েল-গাজা যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে যা বললেন ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ যেন আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে, আরব দেশগুলোর সঙ্গে  তা নিশ্চিত করার ব্যাপারে তার কথা হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চালানো হচ্ছে।

এ পরিস্থিতিকে গত বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছান। ইসরায়েল থেকে ব্লিঙ্কেন পরে কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিসর সফর করেন।  সোমবার আবারও ইসরায়েলে যাচ্ছেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআবদুল্লাহিয়ান এমন আশঙ্কা প্রকাশ করে বলেন, অঞ্চলের সব পক্ষ বন্দুকের ট্রিগারে হাত দিয়ে রেখেছে।

কায়রো ছাড়ার আগে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, আমি যে দেশগুলোয় গিয়েছি, তারা সবাই একটি ব্যাপারে সংকল্পবদ্ধ যে সংঘাত যেন ছড়াতে না পারে। এমন কিছু যেন না ঘটে, তা নিশ্চিত করতে তারা তাদের নিজস্ব প্রভাব, নিজস্ব সম্পর্কগুলোর ব্যবহার করছে।

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ১.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit