রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ Time View

ডেস্কনিউজঃ টানা তিন দিন বন্ধ থাকার পর আগের সময়সূচি অনুযায়ী আজ সোমবার (১৬ অক্টোবর) থেকে মেট্রোরেল চলাচল শুরু করেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাতে সময় নেই; উত্তরা ও আগারগাঁও অংশ এক করে পুরো মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে। উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন সময় দরকার ছিল। এর পর আগের ঘোষণা অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোট্রেন নিয়মিত চলাচল করছে।

শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ ছিল।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রোরেল। তবে কাঙ্ক্ষিত সেবা মিলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর। ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে ২৯ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের জন্য এ দিন নির্ধারণ করেছেন।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার রুট বৃদ্ধি করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় লাগবে।

২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়।

এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার)। এর মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে।

কিউএনবি/বিপুল/১৬.১০.২০২৩/ দুপুর ১২.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit