শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলার রোনালদো

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে।

শুধু ফুটবলার হিসেবে নয়, ক্রীড়াঙ্গনে সর্বাধিক আয় করা খেলোয়াড়ও রোনালদো। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাব থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। আর নাইকি, জ্যাকব অ্যান্ড কোং-সহ অন্য বিজ্ঞাপন সংস্থা থেকে আয়ের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত জুনে ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখানো এই মহাতারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যাপল থেকে বড় অঙ্কের অর্থলাভের দ্বরজা খুলে গেছে এলএমটেনের।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তাঁর আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার। শুধু রোনাল্ডো ও নেইমার নয়, সেরা দশে সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ও সাদিও মানে স্থান করে নিয়েছেন। ১০৬ মিলিয়ন ডলার নিয়ে বেনজেমা পঞ্চম ও সাদিও মানে রয়েছেন সপ্তম স্থানে। মানের আয়ের পরিমাণ ৫২ মিলিয়ন ডলার।

এরপর আয়ের দিক থেকে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে দুই ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (১১০ মিলিয়ন) ও করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)।

ফোর্বসের তালিকায় শীর্ষ দশ:

১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২৬০ মিলিয়ন)

২. লিওনেল মেসি (২০০ মিলিয়ন)

৩. নেইমার জুনিয়র (১১২ মিলিয়ন)

৪. কিলিয়ান এমবাপে (১১০ মিলিয়ন)

৫. করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)

৬. আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)

৭. মোহামেদ সালাহ (৫৩ মিলিয়ন)

৮. সাদিও মানে (৫২ মিলিয়ন)

৯. কেভিন ডি ব্রুইনা (৩৯ মিলিয়ন)

১০. হ্যারি কেইন (৩৬ মিলিয়ন)

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/ সকাল ১০.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit