বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের ২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন কেইন মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল আশুলিয়ায় ৯ জন ডাকাত গ্রেপ্তার; ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

‘ফিলিস্তিন’ রাষ্ট্রের দাবিকে দীর্ঘদিন দাবিয়ে রাখা হয়েছে : চীনের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই ‘একটি স্বাধীন ফিলিস্তিন’ রাষ্ট্রের জন্য বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি মনে করেন ইসরায়েল-গাজা সংঘাত থেকে বেরোনোর এটিই একমাত্র পথ।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের পরররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্র মন্ত্রী এই মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে  চীনের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংকে ‘শান্তির মধ্যস্থতাকারী’ হিসেবে মন্তব্য করেন। ওয়াং-ই বলেন, বেইজিং শান্তি  এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিবে। ফিলিস্তিনি জনগণের জাতীয় স্বার্থ রক্ষার জন্য চীন তাদেরকে সমর্থন করে। তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির বর্তমানে রূপের জন্য মৌলিক কারণ হলো- ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকার দীর্ঘদিন দাবিয়ে রাখা হয়েছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব ঐতিহাসিক এই অবিচারের সমাপ্তি টানতে হবে।’ 

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/ সকাল ১০.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit