শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ১৬৯ জন মারা গেলেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৮ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগেও, গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

কিউএনবি/বিপুল/১৫.১০.২০২৩/ রাত ১০.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit