বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

চৌগাছায় দূর্গাপূজায় ৪৯ টি পূজা মন্ডপে সরকারি অনুদানের চাউলের  ডিও বিতরণ

এম এ রহিম চৌগাছায় (যশোর)
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ Time View
এম এ রহিম চৌগাছায় (যশোর) : যশোরের চৌগাছা উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৪৯ টি মন্ডবে সরকারি  অনুদানের (চাউল)এর ডিও বিতরণ করা হয়। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে এ চাউলের ডিও বিতরণ করা হয়। এ উপলক্ষে  উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা করাহয়।  এতে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্ব করেন।  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের  সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তৃতা  করেন যশোর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)  ডাঃ নাসির উদ্দীন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপকর দাস রতন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  গুঞ্জন বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ  বলাই চন্দ্র পাল, সুখপুকুরিয়া  ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, আনসার ও ভিডিবি অফিসার মোমতাজ পারভিন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক  সাংবাদিক শ্যামল দত্ত, পাশাপোল পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব রায়,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক হালদারসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা  শেষে উপজেলার ৪৯ টি দূর্গাপূজা মন্ডপে সরকারি অনুদান হিসেবে প্রতিটি মণ্ডপে  ৫০০ কেজি চউলের ডিও বিতারণ করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit