বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

চৌগাছায় দুস্থদের মাঝে বিনা মূল্যে জামায়াতের ছাগল বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্থদেরকে স্বাবলম্বী করতে বিনা মূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের অস্থায়ী জামায়াত কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপিতত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবি আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রটারী মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াত নেতা মাস্টার কামাল আহেমদ, আব্দুল আলিম, চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর মহিউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ধুলিয়ানী গ্রামের আসমা খাতুন, পাশাপোল গ্রামের রাশিদা বেগম, হাকিমপুর গ্রামের শারিমন সুলতানা, চুটারহুদা গ্রামের রেকেছানা খাতুন ও কয়ারপাড়া গ্রামের শাহানাজ বেগমসহ বেশ কয়টি পরিবারকে একটি করে উন্নতমানের বকরী ছাগল প্রদান করা হয়।

ছাগল পেয়ে এক প্রতিক্রয়ায় আসমা বেগম বলেন, আমার পরিবার খুবই দরিদ্র কোন রকম সংসার চলে। একটা ছাগল ক্রয় করার মত কোন টাকা পয়সা আমাদের নেই। জামায়াতে ইসলামআমাকে বিনামূল্যে একটি ছাগল প্রদান করায় আমি খুব খুশি। ছাগল প্রদানের ব্যাপারে মাওলানা গোলাম মোরেশদ বলেন প্রত্যেকটা ছাগলই গর্ভবতী আমরা ছাগলগুলো মেহরপুরের আট কবর এলাকার একিট ফার্ম থেকে ক্রয় করে এনেছি। আমাদের এ ধরনের আরো কল্যাণমূলক কাজের পরিকল্পনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit