শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলা, আহত পাঁচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাতে আলেপ্পো বিমানবন্দরে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও রয়টার্স।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, “ইসরায়েলি বাহিনী লাতাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়, যার ফলে বিমানবন্দরটির বস্তুগত ক্ষতি হয় এবং এটি পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর প্রথম আঘাত হানার পর বিমানবন্দরটি সবেমাত্র কার্যক্রম শুরু করেছিল বলে জানিয়েছে সিরিয়ার কর্মকর্তারা। এ ছাড়া বৃহস্পতিবার, ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার দামেস্ক বিমানবন্দর ও বন্ধ হয়ে যায়।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তার সূত্রগুলি নিশ্চিত করেছে যে দামেস্ক এবং আলেপ্পোর বিমানবন্দরগুলিতে ইসরায়েলের হামলা, “বিমানবন্দরে ইরানের বিমানকে অবতরণ করতে বাধা দেওয়ার জন্য সতর্ক বার্তা”।

তবে এ হামলার বিষয়ে ইসরায়েলিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। যদিও সিরিয়ায় লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে ইসরায়েল খুব কমই মন্তব্য করে।

সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পোতে দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলি কেবল বেসামরিক বিমান চলাচলই পরিচালনা করে না বরং সামরিক ঘাঁটিও পরিচালনা করে থাকে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit