শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে দুর্গাপুরে বিশাল বিক্ষোভ মিছিল

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে ইত্তেফাকুল উলামা শাখা দুর্গাপুর এর উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় সর্বস্তরের অংশগ্রহনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত ছিল দুর্গাপুর পৌরশহরের সকল রাস্তাঘাট। মিছিল শেষে পৌর ঈদগাহ্ মাঠে ইত্তেফাকুল উলামা বোর্ডের নেত্রকোনা জেলার চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা জিয়া উদ্দিন সাহের এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস, মাওলানা আব্দুর রব, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মুফতি আব্দুল্লাহ্, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, শায়খুল হাদিস মাওলানা ইব্রাহীম হাসান, হাফেজ আব্দুল কাদির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমীন সিরাজি, হাফেজ মোস্তফা প্রমুখ।

বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে। আলোচনা শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit