বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কদিন পর আপনারাই ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্র করতে: বন্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

বিনোদন ডেস্ক :পোস্টে বন্যা মির্জা লিখেছেন, ভাই রে! প্রেম কেবল নারীর সাথে পুরুষের হবে এটা হলো পুরুষের ভাবনা। সব কিছুই পুরুষদের পেতে হবে! আর সমকামিতাও একটা কোন বিশেষ বিষয় না। তারও হাজার রকম আছে। শিখসেন একটা শব্দ, ওটা নিয়ে বসে আছেন! 

তিনি আরও বলেন, জগতে কত রকম জেন্ডার আছে। তাহলে সকলের আলাদা ভাবনাও আছে। এটাই তো স্বাভাবিক বিষয়!

 নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, আমি যখন একজন ‘পতিতা’র চরিত্র করি, তখন ‘পতিতা’ চরিত্র কেউ করতে চাইতেন না। ফলে আমার কাছে আসতো, আর আমি করতাম। এইডস রোগের নামও তখন নতুন শুনছি আমরা।

পতিতার চরিত্র নিয়ে অভিনেত্রী আরও জানান, ‘আমার সেই গল্পের পতিতার আবার এইডস হলো। আমার কলিগরা তো বললেনই এরকম চরিত্র করা আমার ঠিক হয়নি। এমনকি আমার তৎকালীন বয়ফ্রেন্ডও মোটামুটি ধরেই নিলেন যে আমারই এইডস হয়েছে! গালি তো দিলেনই, নোংরা কথায় নানান রকম খোঁটা দিতে থাকলেন।’
 
 বন্যা মির্জা আরও বলেন, আমার বয়ফেন্ড আরও বলেছিলেন, আমি নাকি বেশি স্মার্ট হয়ে গেছি। সেই নাটকটির নাম ছিল “খণ্ড- ৎ”। নজরুল কোরেশীর পরিচালনায়। তিনি জানান, পরের টাও একই চরিত্রে অভিনয় করেছিলাম ওটার নাম ছিল “রোদ মেখো সূর্যমূখী”, মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত। এখানে আবার ‘পতিতা’কে দেখানো হয় প্রেগনেন্ট অবস্থা থেকে। সেই ‘পতিতা’ নিজেই নিজের বাচ্চা প্রসব করায়, নিজের নাড়ি কাটে, বাচ্চা বের করে। পুরো দৃশ্যটাই নাটকে দেখানো হয়। তারপর তো আরো অনেক নাটক করেছি।
 
সবশেষে তিনি বলেন, ‘পতিতাও একরকমের জীবন বা পেশা না যে গোলাপী ফিতা দিয়েই সারবেন! কদিন পরে আপনারাই ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্র করার জন্য যাতে আপনাদের সু-অভিনেতা বলা হয়। তখন বাঁধনকে কিছু একটা ক্রেডিট দিয়েন। এখন বরং চুপ থাকেন ।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit