বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

জয়ার সিনেমা মুক্তির আগেই শুভেচ্ছা জানালেন অজয় দেবগন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : দুর্গাপূজার আমেজে ‘দশম অবতার’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’-র মিশেলে তৈরি সিনেমাটি। মুক্তি পাবে ১৯ অক্টোবর। এবার বলিউড সুপারস্টার ‘সিংহাম’ খ্যাত নায়ক অজয় দেবগন তার সোশ্যাল হ্যান্ডেলে ‘দশম অবতার’ এর জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন।

অজয় লিখেছেন, ‘মহালয়ার শুভেচ্ছা সবাইকে। বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স ‘দশম অবতার’। সিংহামের পক্ষ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’ ‘দশম অবতার’ ছবিতে প্রথমবার কপ ইউনিভার্স নিয়ে আসছেন সৃজিত। অর্থাৎ ‘বাইশে শ্রাবণ’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রবীর রায় চৌধুরী এবং ‘ভিঞ্চি দা’ ছবিতে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বিজয় পোদ্দার এক হলেন সৃজিতের ‘দশম অবতার’-এ।

পুরোদস্তুর থ্রিলার ঘরানার এই ছবিতে দুই চরিত্র মিলে জটিল রহস্যের সমাধান করবে। গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে জয়া আহসানকে। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজ কাহিনী’ এবং ‘এক যে ছিল রাজা’ ছবিতে অভিনয় করেন জয়া আহসান। সেসব সাড়া জাগানো সিনেমার মতোই ‘দশম অবতার’-এ চমক থাকবে। অনবদ্য হয়ে ধরা দেবে যীশু সেনগুপ্তও। ছবির সঙ্গীতায়োজনে রয়েছেন অনুপম রায়। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির রহস্যের পর্দা ফাঁস হবে ১৯ অক্টোবর। অর্থাৎ পূজার আমেজেই আসতে যাচ্ছে ‘দশম অবতার’।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit