বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

মনিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর স্মরনে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর চালুয়াহাটির সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহ্বায়ক সদ্য প্রয়াত বজলুর রহমান স্মরনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বিকেলে দলিয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।


অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম নিস্তার ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা জুলফিকার আলী ভ’ট্টো, একে আজাদ, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদু, আবদুর রশিদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন,মিজানুর রহমান, আবু জাফর, আসলাম হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। পরে হাফেজ হেলাল উদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছার ছোটভাই বজলুর রহমান লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর ইন্তিকাল করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit