বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ফিলিস্তিনিদের ভূখন্ড ফিরিয়ে দেওয়ার মধ্যেই সমাধান: বিরোধীদলীয় নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেওয়ার মধ্যেই এই সংকটের সমাধান রয়েছে। ইসরাইলের দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিন ভূখন্ডে বসতি স্থাপন এ অঞ্চলের শান্তির পথ প্রশস্ত করবে না।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিন এখন শুধু ইসরাইল নয়, পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। সেখানকার মানুষজন এক মানবতাহীন জীবনযাপন করছে। বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই সেখানে আর পর্যাপ্ত নেই। পুরো ফিলিস্তিনজুড়ে মানবতার সংকট চলছে। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। মর্গগুলোতেল লাশ রাখারও জায়গা হচ্ছে না।

তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদাই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, তারা সব সময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। তবে এই সংকটের সময় আমরা আরও জোরালো ও শক্ত ভূমিকা প্রত্যাশা করি।

বিরোধীদলীয় নেতা সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিলিস্তিনিদের প্রতি রহমত বর্ষণের প্রার্থনা করেন। ইসরায়েলের  বর্বরোচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit