বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সাংবাদিকদের কাছে কেন খাবার চাইলেন অরিজিৎ সিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

বিনোদন ডস্ক : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে৷ এ ম্যাচ উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও, যেখানে পারফর্ম করে সকলের মন জয় করে নিয়েছেন অরিজিৎ সিং৷ সম্প্রতি অনুষ্ঠানের জন্য শনিবার সকালে আহমেদাবাদ বিমানবন্দরে নামেন অরিজিৎ সিং৷ প্রিয় গায়ককে দেখা মাত্রই ঘিরে ধরেন সাংবাদিকরা৷ সম্প্রতি সেই ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে৷

বিমানবন্দরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে খোশমেজাজে ধরা দিলেন অরিজিৎ সিং৷ যাকে কিনা পাগড়ি ছাড়া কোনো কনসার্টে দেখা যায় না, এবার পাগড়ি ছাড়া একগাল দাড়ি মুখে বিশ্বকাপের মঞ্চ মাতালেন অরিজিৎ৷ এমনিতে খুব একটা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে দেখা যায় না তাকে৷ কনসার্টের সময়েই যা বলার বলেন৷ এছাড়া সংবাদমাধ্যম থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি৷ তবে এবার যেন বেশ খোশ মেজাজে রয়েছেন গায়ক।

এসময় অরিজিৎকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী পারফর্ম করবেন তিনি? সাংবাদিকদের জবাবে তিনি বলেন, খাবার কি কিছু আছে? তাহলে খাবার খেয়ে বলছি কী পারফর্ম করব৷ তারপরেই সাংবাদিকরা অরিজিৎকে আরও জিজ্ঞাসা করেন, টিম ইন্ডিয়ার জন্য তিনি কিছু বলতে চান কিনা? তার উওরেও শুধু টিম ইন্ডিয়া বলে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান৷ ভারত-পাক ম্যাচের টানটান উত্তেজনার মধ্যে ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit