এসময় তিনি হলে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমা দেখার আহ্বান জানান। নিপুন আক্তার বলেন, মুজিব শুধু একটি সিনেমা নয়, এতে উঠে এসেছে বাংলার ইতিহাস। বাংলার যে একটি কালো অধ্যায় রয়েছে সেটিও আপনারা এটা থেকে জানতে পারবেন। একজন মুজিব কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সেটাও উঠে এসেছে।
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। দুই দিনব্যাপী খেলায় ঢাকা- চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ থেকে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় অংশগ্রহণ করেন।

























