আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কারাবাখ ‘অপরিবর্তনীয়ভাবে’ ২০২২ সালে আজারবাইজানের অংশ হয়ে গেছে; যখন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান প্রাগে এক বৈঠকে প্রাসঙ্গিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন।
রাশিয়া বাকু এবং ইয়েরেভানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনার পুনঃপ্রবর্তনের সুবিধার্থে প্রস্তুত। আর সেটা আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনীয় প্রধানমন্ত্রী পাশিনিয়ান জানেন, বলেন পুতিন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সম্ভব (একটি শান্তি চুক্তি স্বাক্ষর), কারাবাখের ঘটনার পর এখন শান্তি চুক্তির সম্পন্ন করতে বাধা হতে পারে- এমন কোনো সমস্যা আমি দেখছি না।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৪