রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

গাজার ১১ লাখ মানুষ সরিয়ে নেওয়া অসম্ভব: ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্কনিউজঃ ইসরাইলের আলটিমেটামের জবাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন যে, উত্তর গাজা থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ ‘বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।

শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: নিরাপদ আশ্রয়ে যেতে গিয়ে প্রাণ গেল ৭০ ফিলিস্তিনির!

চীনে এক কূটনৈতিক সফরের শেষদিনে তিনি আরও বলেন, গাজার মত একটা জায়গা থেকে একদিনে ১০ লাখের বেশি মানুষ সরানো শুধুমাত্র একটি মানবিক বিপর্যয়ের সময়ই চিন্তা করা যায়।
ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ইসরাইলে প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করলেও এই কর্মকর্তা সতর্ক করেছেন যে, ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার আইনও মানতে বাধ্য।

এদিকে শুক্রবার ইসরাইলের আলটিমেটামের পর গাজা উপত্যকার উত্তরাঞ্চল ওয়াদি ছেড়েছে চার লাখের বেশি ফিলিস্তিনি। শুক্রবার দিন শেষ হওয়ার আগেই ওয়াদি থেকে ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে এলাকা ত্যাগ করেছেন।

শনিবারও এই ধারা অব্যাহত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওচা)।

৩৬৫ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট গাজা উপত্যকায় বসবাস করেন ২৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে অন্তত ১১ লাখ, অর্থাৎ গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বসবাস করেন ওয়াদিতে।

গত ৭ অক্টোবর শনিবার ইসরাইলের হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এই দিন ভোরে ইসরাইলের দক্ষিণ সীমান্তের বেড়া ভেঙে সেখানে অনুপ্রবেশ করে শত শত হামাস যোদ্ধা। হামলার প্রথম দিনই নিহত হন শত শত ফিলিস্তিনি।

এই সংঘাতে ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরাইলের ১৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

কিউএনবি/বিপুল/ ১৪.১০.২০২৩/ দুপুর ২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit