বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম

বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশের ‘বলী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‌সিনেমা ‌‘বলী’ (দ্য রেসলার)। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে পুরস্কার জিতল ‌বলী। নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। ‌বলী ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ‌মোরি তাতসুয়ার ‘সেপ্টেম্বর ১৯২৩’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে।

ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‌বলী (দ্য রেসলার) সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‌‌‘ইকবাল হোসাইন চৌধুরীর ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ–প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭, ৮ ও ৯ অক্টোবর ছিল সিনেমাটির প্রদর্শনী। প্রতিটি প্রদর্শনী শেষেই দর্শকদের বহু ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছে ‘বলী’ টিমকে। সেসব প্রশ্নে উঠে আসে বলীখেলা নিয়ে কোরীয় দর্শকদের আগ্রহের কথা।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উৎসবটি ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্যালন্ডারে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে।

এ বছর ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা। এর মধ্যে নিউ কারেন্টস বিভাগে প্রতিযোগিতা করেছে ‘বলী’ ও বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এ ছাড়া কিম জিসোক বিভাগে প্রতিযোগিতা করছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’।

কিউএনবি/অনিমা/১৩.১০.২০২৩/রাত ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit