শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে ফ্লাইওভার দেখিয়ে কী করবেন : রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ Time View

ডেস্কনিউজঃ একটি ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে তাহলে ফ্লাইওভার দেখিয়ে এ সরকার কী করবে। পৃথিবীর সমস্ত ফ্যাসিসরাই এই ধরনের কাজ করে বলে মন্তব্য করেছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম-মহাস‌চিব এ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে জিয়াউর রহমান আর্কাইভ (জেড আর এ) -এর উদ্যোগে ফ্যাসিবাদ বি‌রোধী চিত্রকর্মশালা ও ক‌বিতাপাঠ অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমান সময়ে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের যে হারে দাম বাড়ছে আগে তো নিম্নবর্তী মানুষ কিনতে খেতে পারত না এখন সেটা মধ্যবিত্ত পর্যন্ত চলে এসেছে। তারা পারছে না কারো কাছে হাত পাততে। পারছে না ভিক্ষা করতে। তাদের যে আয় সে আয় দিয়ে কোনো কিছু কিনে খেতে পারছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি’র এই নেতা বলেন, আপনার অধীনে নির্বাচন কী সেটা তো আমরা জানি। সেই নির্বাচনে ভোটারের দরকার নাই দেশের জনগণের দরকার নেই। বিরোধী দলের দরকার নেই।

২০১৮ সালের নির্বাচনের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের লোকেরা মাইকিং করে হুমকি দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের যে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। তারা নৌকায়ও ভোট চাচ্ছে না। বিরোধী দলকে হুমকি দিচ্ছে যাতে ভোটকেন্দ্রে না যায়।

কিউএনবি/বিপুল/১৩.১০.২০২৩/রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit