বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

সিরিয়ায় ইসরাইলের হামলা, দুই বিমানবন্দর বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১২ Time View

ডেস্কনিউজঃ এবার সিরিয়ার অভ্যন্তরে বড় ধরণের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় সিরিয়ার দু’টি প্রধান বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে। হামাসের আক্রমণের পর এটাই সিরিয়ায় ইসরাইলের প্রথম এ ধরনের হামলা। একদিনে যখন হামাসের সঙ্গে ইসরাইল যুদ্ধ করছে, তখন সিরিয়াতেও হামলা অব্যাহত রেখেছে দেশটি।

আরব নিউজ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে প্রায়ই রাজধানী দামেস্ক এবং উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর বিমানবন্দর বন্ধ হয়ে যায়। তবে এবার একসঙ্গে দুটি বিমানবন্দরেই বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। হামলা হয়েছে বৃহস্পতিবার রাতে। একযোগে দুটি বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপগুলি টার্গেট করা হয়েছে।

বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইল সফরে রয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতেই এখন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত এক দশক ধরেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। এরমধ্যে ইসরাইল তার হামলা চালানো অব্যাহত রেখেছে।

দেশটির টার্গেট সিরিয়ায় থাকা ইরানপন্থী বাহিনী। এছাড়া লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদেরও ঘাঁটি রয়েছে সিরিয়ায়। এগুলোও টার্গেট করে ইসরাইল।

কিউএনবি/বিপুল/১২.১২.২০২৩/রাত ১১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit