বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল

ভারতীয় ১৬ সাইক্লিস্ট বাংলাদেশে চালাবেন নানা বিষয়ে প্রচারণা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ শ্লোগানকে সামনে রেখে জলবায়ু রক্ষার বার্তা নিয়ে বৃহস্পতিবার সকাল আটটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে ভারতের আগরতলার ১৬ সদস্যের সাইক্লিস্ট দল। কুমিল্লার সাইক্লিস্ট দল, ব্রাহ্মণবাড়িয়া রানার্স, আখাউড়া রানার্স এর সদস্যরা স্থলবন্দরে তাদেরকে স্বাগত জানায়। ভারত থেকে আসা দল ও কুমিল্লার সাইক্লিস্টরা মোট পাঁচ জেলায় জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কাজ করবে।
সকাল ১০টার দিকে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজে ওই দলটি তাদের প্রথম প্রচারণা শুরু করেন। সেখানে কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদ সারোয়ার, ভারতের সাইক্লিষ্টদের পক্ষে দেবব্রত বক্তব্য রাখেন। এরপর দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা হয়ে নবীনগর-বাঞ্ছারামপুর পথ ধরে নারায়ণগঞ্জ যায়। সেখান থেকে ঢাকা হয়ে কুমিল্লা ও চাঁদপুরে যাবেন তারা। কুমিল্লায় একটি মাদকবিরোধী সমাবেশে তাদের অংশগ্রহনের কথা রয়েছে। কুমিল্লার বিবির বাজার বন্দর দিয়ে ১৬ অক্টোবর ভারতীয় দলটির তাদের দেশে ফেরার কথা রয়েছে। কুমিল্লার সাইক্লিস্টরাও ওই সময় পর্যন্ত তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবে।
আখাউড়া রানার্স এর ফেসবুক গ্রোপ এডমিন মো. মাহমুদুর রহমান বলেন, ‘ভারতীয় সাইক্লিস্টদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি তাদের এ উদ্যোগ মানুষের মাঝে জলবায়ুসহ অন্যান্য বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সহায়তা করবে।’ ব্রাহ্মণবাড়িয়া রানার্স এর এডমিন আলী আহাদ রতন বলেন, ‘ভারতীয় দলটির সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ ছিলো। তারা যেন শহীদ স্মৃতি কলেজ থেকে প্রচারণা শুরু করেন সেটা বলে রেখেছিলাম। আমারা তাদের এ উদ্যোগের সফলতলা কামনা করি।’ 
কুমিল্লা থেকে আসা সাইক্লিস্ট মাহমুদুল হাসান বলেন, ‘ভারতীয় এ দলটির সঙ্গে কুমিল্লার সাইক্লিস্টরাও প্রচারণায় অংশ নিবেন। আমরা জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে সচেতনতামূলক কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। দু’দেশের সাইক্লিষ্টদের মিলিয়েই আমাদের এ আয়োজন।’ ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরা আর্ট কলেজের সহকারি অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, ‘সম্প্রতি জি টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ’ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ নিয়ে কথা হয়। এরই আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী কিন্তু আমাদের একটাই। এটার ভবিষ্যত রক্ষায় আমাদেরকেই কাজ করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit