শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ইরানকে সতর্ক করলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস-ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সতর্ক করেছেন। একইসঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, হামাসের বিরুদ্ধে লড়াই তিনি ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দিচ্ছেন। বুধবার হোয়াইট হাউসে ইহুদি নেতাদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, আমরা মার্কিন রণতরী সরিয়ে নিয়ে ইসরায়েলের কাছে রেখেছি, আরও যুদ্ধবিমান পাঠাচ্ছি। ইরানিদের কাছে এটি পরিষ্কার করছি যে, তারা যেন সতর্ক হয়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা হামাসের হামলার সঙ্গে তেহরানের যোগসূত্র স্থাপন করতে পারেননি। তবে অনুসন্ধান চলছে, কেননা হামাস তেহরান সমর্থিত। বাইডেন আরও বলেন, শনিবার হামাসের হামলার পাঁচ দিনের মধ্যে নেতানিয়াহুর সঙ্গে তার চতুর্থ ফোনকলে তিনি তাকে আশ্বস্ত করেছেন যে, আরও সামরিক সহায়তা ইসরায়েলের পথে রয়েছে।

হামাসের কাছে সম্ভাব্য আমেরিকান জিম্মিদের মুক্তি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইডেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের ২২ নাগরিক নিহত হয়েছেন। অন্তত ১৭ আমেরিকান নিখোঁজ রয়েছেন। হোয়াইট হাউজ বলছে, নিহত কিংবা জিম্মির সংখ্যা বাড়তে পারে।

অনেক মার্কিন আইন প্রণেতা ইসরাইলকে আরও সামরিক সরঞ্জাম পাঠাতে আগ্রহী, তবে কেউ কেউ রুশ আক্রমণকারীদের প্রতিহত করার জন্য ইউক্রেনের যুদ্ধে অর্থায়ন করতে নিশ্চুপ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফর করছেন। সেখানে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit