শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

মামলা নেয়নি পুলিশ, লজ্জা-ক্ষোভে ধর্ষণের শিকার নারীর আত্মহত্যাচেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে এক নারীর ধর্ষণ মামলার অভিযোগে মামলা নেয়নি পুলিশ, এমন অভিযোগ উঠেছে। পরে লজ্জায় ক্ষোভে গলায় দড়ি দিয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনরা টের পেয়ে আহত অবস্থায় তাকে (নারী) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মামলা না নেওয়াতে নারীর আত্মহত্যার চেষ্টা এমন খবরে পুলিশ তড়িঘড়ি করে মধ্যরাতে মামলা রেকর্ড করে।

এমন ঘটনা ঘটেছে বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামে। পুলিশ বলছে, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর আসামিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় ধর্ষণের শিকার (২৮) ওই নারী দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন গাড়ারণ গ্রামের হোসেন আলীর ছেলে ফিরুজ মিয়া ও হযরত আলী। মামলার পর থেকে তারা পলাতক।

ধর্ষণের শিকার ওই নারী জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে ঘরের বাইরে টয়লেটে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা ফিরুজ আমাকে জাপটে ধরে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষণের চিত্র ফোনে ভিডিও করে রাখে। পরে সে ভিডিও দেখিয়ে ফের শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। এদিকে, চলতি মাসের ৫ তারিখে আবারও টয়লেটে যাওয়ার সময় হযরত আলী কৌশলে আমার শোবার ঘবে প্রবেশ করে। পরে ঘরে ঢুকতেই সে জোর করে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এলে সে পালিয়ে যায়। পরে এমন ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নিতে চায়নি পুলিশ।

স্বজনরা জানান এ ঘটনায় থানায় গিয়ে দুজনের নামে অভিযোগ দিলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা এটা আপস করতে দেনদরবার করে। মোটা অঙ্কের টাকাও আমাদের দেওয়ার চেষ্টা করা হয়। তারা বলেন, এ ঘটনায় পুলিশ মামলা না নিতে চাইলে সে (ধর্ষণের শিকার নারী) লজ্জা-ক্ষোভে বুধবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে আমরা টের পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ধর্ষণের অভিযোগে মামলা না নিয়ে পুলিশ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেয়। এ সময় স্থানীয় নেতারা ওই নারীকে টাকা অফার করে। কিন্তু তারা এতে রাজি হয়নি। পরে ওই নারী আত্মহত্যার চেষ্টা করে এমন খবর আসলে পুলিশ মধ্যরাতে আগের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছি। দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit