শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

হামাস ইসরাইল ইস্যুতে যে সিদ্ধান্ত নিল আরব লীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস-ইসরাইল সংঘর্ষের ৬ষ্ঠ দিনে দুপক্ষের ২৪০০ লোক নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ সহস্রাধিক মানুষ। হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে জরুরি বৈঠক করেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠক থেকে দখলদার ইসরাইলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ এবং ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। 

একই সঙ্গে গাজায় চলমান ইসরাইলি বিমান হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন তারা।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বুধবার মিসরের কায়রোতে আরব লিগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু এবং প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরু করার ওপর জোর দেন।

এর আগে সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন বলে জানানো হয়েছিল।

এক বিবৃতিতে আরব লীগের ডেপুটি চিফ হোসাম জাকি জানিয়েছিলেন, ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কায়রোর বিশেষ বৈঠকে আরব ও আন্তর্জাতিক পর্যায়ে তেলআবিবের বিরুদ্ধে কী কী রাজনৈতিক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit