সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

 নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখের বিরুদ্ধে সরকারি সুবিধা প্রদানের নামে জনগনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাদের বহিষ্কারপূর্বক আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়–মিছিল করেছে ইউনিয়নবাসী।বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পাঁচ সহস্রাধিক সাধারণ নারী-পুরুষ এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।এসময় ইউপি সদস্য আবুল কাশেম,আবু তাহের, রায়হান পাটোয়ারী ও শেফালী বেগমসহ ভুক্তভোগী সাধারণ মানুষ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শালিস বাণিজ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিউবওয়েল স্থাপন, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড প্রদানসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের জনসাধারণের কাছ থেকে ২ হাজার থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়া এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলে মাদক ব্যবসা, বালু উত্তোলন ও নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন।সম্প্রতি তাদের এসব অনিয়মের বিরুদ্ধে আমাদের জনপ্রিয় চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম প্রতিবাদ করে এলাকায় এলাকায় মাইকিং করে সরকারি সুবিধা প্রদানে কোন ধরনের আর্থিক লেন-দেন করতে জনসাধারণকে নির্দেশ প্রদান করেন এবং মাদক, জুয়া, ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। চেয়ারম্যানের এই প্রতিবাদকে কেন্দ্র করে ওই দুর্নীতিবাজ ইউপি সদস্যরা চেয়ারম্যানরে বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের করে অপপ্রচার চালাচ্ছে। এ সময় বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের ও অপপ্রচারের প্রতিবাদ জানান।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit