শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

৪ বছর ‘নির্বাসন’ শেষে লন্ডন ছাড়লেন নওয়াজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চার বছর ‘স্বেচ্ছা নির্বাসনে’ কাটানোর পর দেশে ফিরছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সুপ্রিমো নওয়াজ শরীফ। তিনি সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন। ২১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। খবর জিও নিউজের। 

নওয়াজ শরিফকে স্বাগত জানাতে দলীয় কর্মীরাও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। পিএমএল এন সূত্র জানায়, বুধবার লন্ডন থেকে সৌদি আরবে পৌঁছাবেন নওয়াজ। সেখানে ওমরাহ উৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ থাকবেন। ১৮ অক্টোবর দুবাইয়ে পৌঁছাবেন তিনি। এই এক সপ্তাহ সময়ে নির্বাচন নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে নওয়াজ বৈঠক করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

প্রসঙ্গত, প্রাপ্ত বেতন ঘোষণা না করায় পাক সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজ শরিফকে সরকারি পদে অযোগ্য বলে ঘোষণা করে। পরে ২০১৮ সালে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ। জেলবন্দি অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০১৯ সালে চিকিৎসার জন্য শরিফের লন্ডনে যাওয়ার আবেদন মঞ্জুর করা হয়। সেখানে যাওয়ার পর আর ফেরেননি সাবেক পাক প্রধানমন্ত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit