মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

হাতীবান্ধায় ছাগল তাড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ  (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ আব্দুল মজিদ (৫৬) উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের মৃত কিসামত ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রেললাইন ধারে ছাগল নিয়ে যায় ওই বৃদ্ধ এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি কমিউটার ট্রেন আশা মাত্র ছাগল তাড়াতে গিয়ে ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার  করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। এসে দেখি আহত বৃদ্ধর মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জুয়েল রানা বলেন,ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধ কে হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে  রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।  মরদেহ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit