শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

গাজায় সিরিজ বোমা হামলা, নিহত বেড়ে ১২০০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এক ঘণ্টায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহতে। এ নিয়ে ইসরায়েলের বোমায় রিপোর্ট লেখা পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়ালো ১২০০ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০০ জনে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলার পর অন্তত ৫১ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়া এলাকায় হামলার পর আরো ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরো সাড়ে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

অন্যদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলের বিধ্বংসী বোমা হামলা অব্যাহত থাকায় গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘনবসতিপূর্ণ এই অবরুদ্ধ ভূখণ্ডে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে। সূত্র: আল জাজিরা, বিবিসি

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit