বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম

উলিপুরে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শিমুল দেব,উলিপুর, কুড়িগ্রাম
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৩১ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে রাইতুল ইসলাম রনি (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১১ অক্টোবর) দুপুরে উমানন্দ এলাকায়।নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার আলম বাদশার ছেলে রাইতুল ইসলাম রনি বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধনতা বসত বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত রাইতুল ইসলাম রনি রংপুর রিট পলিটেকনিক ইনিস্টিটিউ এর টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি ইন্টার্নি শেষ করে বাড়িতে আসেন।তবকপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহত ওই যুবককে হাতপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit