মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

বিজয়নগরে ইয়াবা সেবনকালে ১ জনকে আটক করে ২ মাসের কারাদণ্ড

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় ১ জনকে আটক করে জেল ও জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খাঁন শাওন ।১১ অক্টোবর, বুধবার  উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় মৃত বাদল মিয়ার ছেলে কাজী আলামীন সাবলু (২৮) কে আটক করে এই জেলা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খাঁন শাওন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬(৫) ধারা অনুসারে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে  ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধার ও সমাজ থেকে মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।উল্লেখ গত ১ অক্টোবর উপজেলার ইসলামপুর গ্রামে মাদকের বিরুদ্ধে ভূমিকা নেওয়ায় এক মাদক কারবারির হাতে এমরানুল ইসলাম নিপু আহত হওয়ার পর থেকে বিজয়নগরে সচেতন মহল থেকে মাদকবিরোধী শক্তিশালী অবস্থান নেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit