রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমিসেবা ২টি ইউপিতে অর্ধশতাধিক নাগরিককে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাটির কাছে মানুষের কাছে ভ্রাম্যমান ভূমি সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  প্রথমবারের মতো ২য় দিনে বড়নাল ও আমতলী ইউনিয়নের  চারটি মৌজায় প্রায় ৫০ এর অধিক নাগরিক দের সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা সৃজনশীল জনগণের এই ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন,।বুধবার (১১ অক্টোবর)দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ও বড়নাল  ইউনিয়নে ২য় দিনে  চারটি মৌজায় প্রায় ৫০ এর অধিক নাগরিকদের সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
এসময় বড়নাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ ,আমতলী ইউপি চেয়ারম্যান মো.আব্দুল গণি সহ মৌজা প্রধান, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় সাতটি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দুই দিন পুরো অফিস নিয়ে সাধারন জনগনকে ভ্রাম্যমান ভূমি সেবা প্রদান করছেন এসি ল্যান্ড। এই উদ্যোগে স্মাট ভূমি সেবা, ভূমি উন্নন কর  ই-নামজারি আবেদন, নামজারি (খারিজ) শুনানি, জমাবন্দি খতিয়ান অনুমোদ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমিসংক্রান্ত যেকোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেওয়া হবে।বড়নাল ও আমতলী ইউনিয়নের ৪টি মৌজায় জমিসংক্রান্ত নানা সমস্যার পরামর্শ নিতে জড়ো হয়েছিলেন ৫০ এর অধিক নাগরিক । তাঁদের সমস্যা শুনে সরাসরি ভূমি সংত্রুান্ত বিভিন্ন সেবা প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন। 
ভ্রাম্যমাণ ভূমিসেবা উদ্যোগটি লোকজনের মধ্যে এরই  ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সেবা নিতে আসা বড়নাল ইউনিয়নের কালাম বলেন, ‘আমরা আগে সেবার জন্য অফিসে অফিসে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে যাচ্ছে। এতে আমাদের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। দালালের খপ্পরে পড়তে হবে না। এলাকাতেই ভূমি খারিজ করা ও খাজনা দিতে পারব।এই মহতি উদ্যােগটি গ্রহন করায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit