বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

খাগড়াছড়ি রিজিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি রিজিয়ন ২০৩ পদাতিক ব্রিগেড এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (১১অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি সেনানিবাস ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে ৪৭তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী  বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল এিপুরা এমপি।এসময় রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী সহ সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেন, স্বাধীনতার মহা স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় দেশের যেকোন প্রয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে আশা রেখে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার পাশাপাশি আর্তসামাজিক অবস্থা উন্নয়নে সর্বস্তরে যে অবদান রাখছে তার প্রশংসা করেন।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit