শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বড় হারের পর জরিমানাও গুণতে হচ্ছে বাংলাদেশকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরুটা দারুণ করলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠানোর পর রানের ফোয়ার থামাতে পারছিল না টাইগার বোলাররা। যদিও শেষদিকে নিয়ন্ত্রিত বোলিং দেখা যায়। তবে শেষ ১০ ওভারে বেশি সময়ক্ষেপণ করে জরিমানা গুণতে হচ্ছে সাকিব আল হাসানের দলের।

ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে দলটিকে ৩৬৫ রানের বড় সংগ্রহ ছুঁড়ে দেয় মালান-বেয়ারস্টোরা। এই লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ২২৭ রানের বেশি করতে পারেনি। হারতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে।

ম্যাচের শুরুর দিকে যখন ইংলিশরা উড়ছিল, শেষদিকে বোলিংয়ে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যায়। তবে এতে সময় বেশি নিয়ে ফেলেছে পেসাররা। যে কারণে আইসিসি জরিমানা করেছে বাংলাদেশকে। সংস্থাটি জানায়, বাংলাদেশের ক্রিকেটারদের নিজ নিজ ম্যাচ ফি’র ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ৪৯ ওভার শেষ করে বাংলাদেশ, কমতি ছিল ১ ওভারের।  

নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তা-ই করা হয়েছে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সিদ্ধান্তে। এই জরিমানা অবশ্য মেনে নিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান। তাই প্রয়োজন পড়েনি কোনো আনুষ্ঠানিক শুনানির।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit