শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২২ নভেম্বর মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী শুক্রবার ভোরে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একই দিনে আছে ব্রাজিলের ম্যাচও। অক্টোবরে বাছাই পর্বে দুটি করে ম্যাচ খেলবে কনমেবলের দলগুলো। নভেম্বরেও আছে দুটি করে খেলা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় ২২ নভেম্বর সকালে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে।

বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিইও ছিল মারাকানায়। তবে সেদিন খেলা স্থগিত হয়েছিল। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা এমিলিয়ানো মার্তিনেজ, রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসোকে মাঠ থেকে তুলে নিতে চেয়েছিলেন। স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেন, আর্জেন্টিনার ওই চার খেলোয়াড় কোয়ারেন্টিনের নিয়ম না মেনেই ব্রাজিলে এসেছেন (সেই সময় কোভিড ছিল বিশ্বব্যাপী)। পরে ম্যাচ স্থগিত করেন রেফারি।

ফিফা ম্যাচটি আবার আয়োজন করতে চাইলেও তত দিনে ব্রাজিল–আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ফেলায় কোনো দলই আর খেলতে আগ্রহ দেখায়নি। তার আগে ২০২০ (হয়েছে ২০২১ এ) কোপা আমেরিকার ফাইনালে মারাকানাতেই ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় নিজেদের মাটিতে আর্জেন্টিনার ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। একই দিনে ব্রাজিলও নিজেদের ঘরের মাঠে খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit