শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

‘দিনের ভোট রাতে করে স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাস কলঙ্কিত করেছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্কনিউজঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশে কর্তৃত্ব ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করে স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাস কলঙ্কিত করেছে।

আজ মঙ্গলবার বিকেলে মাগুরার নোমানী ময়দানে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী হাফেজ মুহাম্মদ মনীরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, ঝিনাইদহ জেলা সভাপতি এইচ এম মাহামুদুল করীম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরি,শ্রমিক নেতা মাওলানা আসাদুজ্জামান, ছাত্র নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে। দেশের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। কাজেই চলমান সংকট থেকে বাঁচতে হলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। এজন্য জাতীয় সরকারের অধীনেই কেবল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৩/ রাত ৯.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit