শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মিয়ানমারে শরণার্থী শিবিরে সেনা হামলায় ৩২ জনের প্রাণহানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ শরণার্থী শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর সন্দেহভাজন ড্রোন হামলায় ৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘মিয়ানমারের কাচিন রাজ্যের দুর্গম পাহাড়ি শহর লাইজায় একটি শরণার্থী শিবিরে দেশটির সেনাবাহিনীর সন্দেহভাজন ড্রোন হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে।’

বার্মিজ খিত থিট নিউজ জানিয়েছে, সামরিক কাউন্সিলের সৈন্যরা লাইজা ক্যাম্পে গুলি চালায়। সেখানে সশস্ত্র মিলিশিয়া সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) সদর দফতর অবস্থিত।

এ গণমাধ্যমটি আরও বলেছে, গত রাতে ভারী অস্ত্রের গোলাগুলির সময় কমপক্ষে ৩২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) হচ্ছে উত্তর মিয়ানমারের জাতিগত কাচিনদের একটি রাজনৈতিক দল। কেআইএর হচ্ছে তাদের সামরিক শাখা। কাচিনরা হলো ছয়টি উপজাতির একটি দল- যাদের ভূখণ্ডের মধ্যে রয়েছে চীনের ইউনান রাজ্য, উত্তর-পূর্ব ভারত এবং মিয়ানমারের কাচিন রাজ্য।

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করেছে।

এ সামরিক অভ্যুত্থানের ফলে সেখানে ব্যাপক বিক্ষোভ হয় এবং দেশজুড়ে সংঘাত বাঁধে। এরপর মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির বিদ্রোহীদের দমন করতে গেলে অসংখ্য মানুষ মারা যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৩/ বিকাল ৪.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit