শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হামাসের বিরুদ্ধে যুদ্ধে লাখ সেনা সংগ্রহ ইসরায়েলের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য গাজার কাছে এক লাখ সেনা সংগ্রহ করছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) রোববার (৮ আগস্ট) এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভিডিওতে তিনি বলেন, ‘আমরা এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছি। যারা ইসরায়েলের দক্ষিণ দিকে অবস্থান করছে।’

সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেছেন, ‘আমাদের কাজ হলো নিশ্চিত করা— এ যুদ্ধের পর ইসরায়েলি বেসামরিকদের হুমকি দেওয়ার মতো হামাসের কোনো সামরিক সক্ষমতা থাকবে না। এরসঙ্গে আমরা নিশ্চিত করব— গাজার নিয়ন্ত্রণে আর হামাস থাকবে না।’

কনরিকাস আরও জানান যে ইসরায়েলি সেনারা দক্ষিণ ইসরায়েলে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি যোদ্ধাদের শিকার করছে।

এদিকে হামলার দুইদিন পর সোমবারও হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলিবিনিময় অব্যাহত রয়েছে। মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তিনটি অঞ্চল— কারমিয়ার কিবুৎজ, আস্কেলন এবং সেরোতে এ লড়াই চলমান রয়েছে।

আল জাজিরার সাংবাদিক অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে জানিয়েছেন, হামাস যেসব অঞ্চল দখল করেছে সেগুলোর পুনর্নিয়ন্ত্রণ নিতে বিশেষ বাহিনীকে মোতায়েন করেছে ইসরায়েল।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit