শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রহস্যময়ীর সঙ্গে সালমান খানের ছবি ভাইরাল, নানা গুঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সালমান খান। বর্তমানে বয়স তার ৫৭ ছুঁইছুঁই, কিন্তু এখনও ‘সিঙ্গল’। কবে বিয়ে করবেন সালমান খান? এই নিয়ে এক সময় সংবাদমাধ্যমের প্রশ্নের অন্ত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কৌতুহল কমেছে। এরই মধ্যে তিনি বলিউডের চিরকুমার তকমা পেয়ে গেছেন।

তবে জীবনে প্রেম আসেনি, এমনটা নয়। বারবার প্রেমে পড়েছেন সালমান খান। তবে সফল হতে পারেননি। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রহস্যময়ী এক নারীর সঙ্গে ছবি পোস্ট করলেন সালমান খান। ছবির ক্যাপশনে জল্পনা উস্কে দিলেন অভিনেতা। 

ছবিতে দেখা যায়, পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন ওই নারী। তার কাঁধে হাত দিয়ে রেখেছেন সালমান খান। ম্যাচিং করে পোশাকও পরেছেন দু’জন। জ্যাকেটের পিছনে লেখা ২৭/১২। দূরে তাকিয়ে রয়েছেন। ছবির মধ্যেই লেখা “আগামীকাল আমার ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন শেয়ার করবো।” এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, “তোমার পিছনে সব সময় আমি আছি।”

অনেকেই এই ছবি দেখে নানা ধরনের জল্পনা শুরু করেছেন। তবে একটা বড় অংশের অনুমান, এই নারী অভিনেতার ভাগ্নি আলিজেহ খান অগ্নিহোত্রী। সালমান খানের প্রযোজনা সংস্থা অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের বলিউডে সুযোগ করে দিয়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন- সোনাক্ষী সিনহা। এবার সুহানা খান, খুশি কাপুরদের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতার বড় বোন আলভিরা খানের মেয়ে আলিজেহ। সালমান খান ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া ছবি ‘ফ্যারে’র হাত ধরে বলিউডে পা রাখছেন। ইতোমধ্যেই সেটার টিজার প্রকাশ্যে এসেছে। এবার কি তার ট্রেলার প্রকাশ্যে আসছে? তার আগে এটা কি নতুন প্রচার কৌশল সালমানের! তা সময়ই বলে দেবে।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit