শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আরো অস্ত্রের যোগান পেল হামাস : ৬০০ ইসরাইলি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ ইসরাইলের ভেতরে ঢুকে হামলা চালানো গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা নতুন করে অস্ত্রের সরবরাহ পেয়েছে। তারা দক্ষিণ ইসরাইলের আরো নতুন স্থানে পৌঁছে গেছে।

হামাসের এ হামলায় এখন পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহত ৪৪ জন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইল-গাজা বেড়া থেকে প্রায় ১০ কিলোমিটার ভিতরে দক্ষিণ ইসরাইল থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলের অনেক শহর ও গ্রাম থেকে সেখানে অবস্থান নেয়া হামাস যোদ্ধাদের এখনো প্রতিহত করতে পারছে না ইসরাইলি বাহিনী।

তিনি জানান, আমরা জানতে পেরেছি যে, হামাস যোদ্ধারা নতুন করে যুদ্ধাস্ত্রের সরবরাহ পেয়েছে। তারা নতুন স্থান কিবুৎজ মাগেনেও পৌঁছে গেছে।

তিনি আরো জানান, আমরা ৬০০ ইসরাইলি নিহতের তথ্য পেয়েছি। পরিস্থিতি ইসরাইলিদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে।

এদিকে, ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, সেখানে ঢুকে যাওয়া ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাবাহিনী ট্যাংকসহ যুদ্ধ করছে।

এর আগে শনিবার হঠাৎ করেই বেড়া ভেঙ্গে ইসরাইলে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/ বিপুল/ ০৮.১০.২০২৩/ সন্ধ্যা ৬.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit