শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হামাসের হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার থেকে হামাসের নজিরবিহীন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানে তাদের প্রক্সি কমান্ডার সমর্থিত এবং নির্দেশিত হামাসের মাধ্যমে ইহুদিদের পবিত্র দিনে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে একটি বিনা উস্কানিমূলক জঘন্য হামলা চালিয়েছে।’ তিনি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষায় সমস্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও সকল নাগরিককে এক হয়ে হামাস, ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সংঘর্ষ থামছেই না। বিভিন্ন অঞ্চলে এখনো তাদের লড়াই অব্যাহত আছে। তুরস্কে নিযুক্ত ইসরায়েলের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

এই পরিস্থিতিতে হামাসের হামলার পাল্টা জবাবে গাজার চিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। এক্স পোস্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নারী শিশু ও বয়স্কো কোনো বাছবিচার না করেই সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা যে ভুল করেছে, অচিরেই এর ফল ভোগ করবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit