বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

চোখের সামনে ‘নটী’ হয়ে উঠলেন বাঁধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘খুফিয়া’, যার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হলো ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। মুক্তির পর বেশ ভালোই সাড়া পাচ্ছেন অভিনেত্রী। তার মতে, সবচেয়ে ভালো লেগেছে দর্শকরা কাজটি দেখে তারপর কথা বলছেন। সবার ভালো লাগা, মন্দ লাগা এক রকম হবে না, এটাই স্বাভাবিক।

ফিল্মটি দেখার পর বাঁধনকে নিয়ে এক মন্তব্যে অভিনেত্রী বন্যা মির্জা জানান, আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য ।একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য। যে সে হয়ে ওঠে অন্য আরেকজন। আমি অভিভূত!

বাঁধনকে উদ্দেশ্যে করে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাঁধন তুমি করে দেখালে আর আমরা দেখলাম যে কিভাবে একজন নটীর জন্ম হয়!’অভিনেত্রীর প্রশংসায় তিনি আরও লেখেন, ‘বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি।’

তিনি যোগ করেন, ‘অভিনেতার একমাত্র কাজ হলো- নিজেকে ভুলে না যেয়ে তাকে পেছনে রেখে সামনে এক অন্য মানুষকে দাঁড় করানো। সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতো সত্য যে দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরুহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোন এক হিনার জীবন। যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।’

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit