শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

২ বছর পর শুটিংয়ে ফিরলেন পরী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনের নানা ঝড় ঝাপটা, আলোচনা-সমালোচনা কাটিয়ে প্রায় দুই বছর পর শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। দাঁড়ালেন লাইট-ক্যামেরার সামনে। রবিবার (০৮ অক্টোবর) ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে নায়িকা ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে পরীমণি বলেন, এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ডোডোর গল্প। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit