শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২৯ বলে সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড ভাঙলেন ম্যাকগুর্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : জেক ফ্রেসার ম্যাকগুর্ককে কয়জনই বা চিনেন। কিন্তু এই নামটাই এখন হয়তো থাকবে ক্রিকেট পাড়ায় সবার মুখে মুখে। ২১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান যে ভেঙে দিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সের গড়া দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছাড়াও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সর্বোচ্চ ঘরোয়া লিগের ওয়ানডে ম্যাচগুলোকে লিস্ট-এ ম্যাচ হিসেবে স্বীকৃতি দেয় আইসিসি।

দা মার্শ কাপে রোববার ২৯ বলে সেঞ্চুরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন ম্যাকগুর্ক। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলার পথে ৩১ বলে তিন অংক স্পর্শ করেছিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।

সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এদিন ৩৮ বলে ১২৫ রানের খুনে ইনিংস খেলেন ম্যাকগুর্ক। এই ৩৮ বলের মধ্যে ২৩টিতেই বাউন্ডারি মারেন তিনি। যেখানে ছক্কা ১৩টি, চার ১০টি। অবিশ্বাস্য হলেও সত্যি যে ম্যাকগুর্ক আউট হয়েছেন ইনিংসের ১২তম ওভারে! ম্যাচে আগে ব্যাটিং করে তাসমানিয়া তুলে ৯ উইকেটে ৪৩৫ রান, যা অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। রেকর্ড ৪৩৬ রান তাড়া করতে নেমে জবাবটা এভাবেই দেন ম্যাকগুর্ক। অবশ্য দলীয় ইনিংসের শুরুর দুই ওভারে মাত্র ১ বল খেলেছিলেন ম্যাকগুর্ক। ঝড়টা মূলত তিনি শুরু করেছেন ইনিংসের তৃতীয় ওভার থেকে।

তাসমানিয়া পেসার স্যাম রেইনবার্ডের এক ওভারে ৪ ছক্কা ও দুই চারে ৩২ রান নিয়ে যার শুরু। সাউথ অস্ট্রেলিয়ার এই ওপেনার ফিফটি করেছেন ১৮ বলে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে যেটা দ্রুততম। এর আগে ১৯ বলে ফিফটির রেকর্ড ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাকগুর্ক সেঞ্চুরি পান ইনিংসের নবম ওভারে। অস্ট্রেলিয়ান পেসার বিলি স্টানলেকের বলে টানা তিন ছক্কা মারেন তিনি। এরপর বাউন্ডারি আর সিঙ্গেলে পান কাংখিত তিন অংকের স্বাদ। সেঞ্চুরির পরও চলে তার ঝড়। ইনিংসের দশম ওভারে স্পিনার প্যাডি ডুলির ওভারে টানা চারটি চার ও এক ছক্কা মারেন তিনি।

লিস্ট এ ক্রিকেটে এটা ম্যাকগুর্কের প্রথম সেঞ্চুরি। এর আগে ১৩ ইনিংস খেলে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব রান পেয়েছিলেন তিনি। সেটাও এসেছিল চার বছর আগে ২০১৯ সালে তার অভিষেক ম্যাচে। তার অভিষেক হয়েছিল ভিক্টোরিয়ার হয়ে। ম্যাকগুর্কের এমন ব্যাটিংয়ের পরও অবশ্য জিততে পারেনি সাউথ অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানে গুটিয়ে যায় তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit