শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাজার চিত্র পাল্টে দেওয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে আক্রমণ চালিয়ে অন্তত ১০০ জন সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।

এই পরিস্থিতিতে হামাসের হামলার পাল্টা জবাবে গাজার চিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। এক্স পোস্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নারী শিশু ও বয়স্কো কোনো বাছবিচার না করেই সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা যে ভুল করেছে, অচিরেই এর ফল ভোগ করবে। 

গতকাল শনিবার স্থল, আকাশ ও সমুদ্র থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রকেট ছোড়ার পাশাপাশি হামাসের যোদ্ধারা স্থল ও নৌপথে ইসরায়েলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হামাসের হামলায় ৩০০ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি ইহুদি। 

হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের শক্ত অবস্থান এবং সশস্ত্র এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।  হামলার পরপরই নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে আছে ইসরায়েল।’ পূর্ণশক্তিতে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি গাজার বাসিন্দাদের সরে যেতে বলেন।

এদিকে, হামাসের রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে হাজারের অধিক।  হামাসের এমন হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভারত। তবে পাশে দাঁড়িয়েছে ইরান, ইরাক ও জর্ডান। সূত্র : বিবিসি।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit